রোজদিন ডেস্ক: দেওয়ালির শুভেচ্ছা জানাতে গিয়ে মুখ ফসকে ইদের শুভেচ্ছা বলে বিতর্কে জড়ালেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।
তাঁর এই ভুল কে তীব্র কটাক্ষে বিঁধে আসরে নেমেছে বিজেপি।
কংগ্রেসের বিরুদ্ধে তোষণ ও ভোটব্যাঙ্কের রাজনীতির অভিযোগ তুলে বিজেপি নেতা সি আর কেশবন বলেন, খাড়্গের বিকৃত দীপাবলি র শুভেচ্ছা বার্তা প্রমাণ করে, বিষাক্ত রাজনীতির স্বার্থে কোটি কোটি হিন্দুর বিশ্বাস ও আবেগকে আঘাত করতেও ওরা পিছপা নয়।
কি বলেছিলেন খাড়্গে?
সূত্রের খবর, বেঙ্গালুরুতে তিনি বলেন,দীপাবলি দেশের সব থেকে বড় উৎসব। এটি খুশির উৎসব। একে তিনি খুশির ইদ বলে অভিহিত করে বলেন,দীপাবলি হোল খুশির ইদ। দীর্ঘ সময় ধরে চলা খুশির ইদ!
প্রবীণ কংগ্রেস নেতার এই বক্তব্য সামনে আসতেই রে রে করে ওঠে বিজেপি। তীব্র আক্রমণ শানায় এ আই এম এম (মিম) ও। মিমের মুখপাত্র ওয়ারিস পাঠান বলেন, দীপাবলি ও ইদ দুই ই খুশি, আনন্দের উৎসব। কিন্তু দুই উৎসবকে এই ভাবে এক করে দেখানো নির্দিষ্ট ভোটব্যাঙ্ক কে খুশি করার রাজনৈতিক কৌশল বলে তিনি মন্তব্য করেন।
তাঁর এই বক্তব্যে অস্বস্তি তে কংগ্রেস ও। কয়েকদিন আগে ও মোদিজী কে বিঁধে, ” ওঁর বাপ যাবে ” মন্তব্য করেও বিতর্কে জড়িয়েছিলেন খাড়্গে। এইদিন দীপাবলি, ইদ নিয়ে মন্তব্য করে ফের বিপাকে তিনি।

Be the first to comment