যোগ্য- অযোগ্য তালিকার পদ্ধতি জানতে চাইল আদালত

Spread the love

রোজদিন ডেস্ক :যোগ্য-অযোগ্যের তালিকা তৈরির পদ্ধতিটা কী। এসএসসির ২৬,০০০ চাকরি বাতিল মামলায় তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি মামলায় কমিশনকে তালিকা তৈরির পদ্ধতি জানাতে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতের নির্দেশ, ১২ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। সেদিনই কমিশনকে জানাতে হবে। কমিশনের কাছে আদালতের প্রশ্ন, নতুন করে চাকরির পরীক্ষায় যারা বসেছে তাদের দোষ কোথায়, তারা কেন অভিজ্ঞতার জন্য বরাদ্দ ১০ নম্বর থেকে বঞ্চিত হবেন? তাও জানতে চেয়েছে আদালত। আদালতের পর্যবেক্ষণ, তালিকায় দাগিদের নাম থাকা নিয়ে চিন্তিত নয়। দাগিদের তালিকা তৈরি হল কী ভাবে, সেই পদ্ধতি জানতে চায় আদালত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*