রোজদিন ডেস্ক :
রাজ্যে এসআইআরের আবহে বেশির ভাগ প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা লাটে উঠেছে বলে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির অভিযোগ। সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকারা৷ বিএলও-র কাজে নিযুক্ত হওয়ায় এই পরিস্থিতি হয়েছে বলে উদবেগ ব্যক্ত করেন। বলেন, এমনিতেই প্রাথমিক বিদ্যালয়গুলির সামগ্রিক পরিকাঠামো নড়বড়ে। বেশির ভাগ ক্ষেত্রেই হাতে গোণা শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের সব কাজ সামলান। এসআইআর শুরু হওয়ায় পরিস্থিতি আরও করুণ হয়েছে।
এই অবস্থা দূর করে পড়ুয়াদের স্বার্থে প্রাথমিক বিদ্যালয়গুলির পঠন পাঠন চালু রাখার দাবিতে তাঁরা শিক্ষামন্ত্রী, প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রমুখকে আর্জি জানিয়েছেন।
কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই শিক্ষা উন্নয়ন এর থেকে শিক্ষা ধ্বংসে বেশি উৎসাহী বলে আনন্দ হাণ্ডা অভিযোগ করেন।

Be the first to comment