রোজদিন ডেস্ক :
কেন্দ্রর ৪টি শ্রম কোড বাতিল, শ্রমিকদের ন্যুনতম মজুরি বৃদ্ধি সহ একগুচ্ছ দাবিতে আগামীকাল কলকাতার শহিদ মিনারে সমাবশের ডাক দিয়েছে শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি। আজ সংগঠনের রাজ্য সম্পাদক অশোক দাস এই কথা জানান। রাজ্যে এস আই আর নিয়ে ভোট বাজ রাজনৈতিক দলগুলি আতংকের পরিবেশ সৃষ্টি করেছে। অনেকে আতংকে আত্মহত্যাও করছেন।
শ্রমজীবীদের সমস্যা, রুটি রুজির সমস্যা থেকে আমজনতার দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকে তোপ দেগে তিনি বলেন, শ্রমজীবি মানুষের সমস্যা সমাধানে এদের কোন উদ্যোগ নেই। চা, বিড়ি শ্রমিক সহ সব ধরনের শ্রমজীবী মানুষই প্রচন্ড সমস্যায় আছেন। এই সবের প্রতিবাদে আগামীকাল তাঁদের এই সমাবেশ হবে বলে অশোক দাস জানিয়েছেন।
শ্রমিকদের স্বার্থে ৩৩ দফা দাবিতে তাঁরা রাজ্যপাল, রাজ্য শ্রমমন্ত্রী প্রমুখকে স্মারকলিপি পেশ করবেন।

Be the first to comment