উচ্চ আদালতে তিরস্কৃত রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক : উচ্চ আদালত-সহ রাজ্যের আদালতগুলি প্রবল অর্থাভাবে ভুগছে। রাজ্য সরকার পর্যাপ্ত অর্থ না দেওয়ায় দৈনিক কাজ কর্ম চালানোও সমস্যা হচ্ছে। এমন কি উচ্চ আদালতে ইন্টারনেট বাবদ লক্ষ লক্ষ টাকা বকেয়া। এর জন্য আর এক সরকারি সংস্থা ওয়েবেল যে কোন দিন সংযোগ ছিন্ন করার আশংকা দেখা দিয়েছে। কেন অর্থ মিলছে না, তা নিয়ে উচ্চ আদালত মুখ্যসচিবের বক্তব্য জানতে চায়। আজ মুখ্যসচিব মনোজ পন্থ আদালতে ভার্চুয়াল হাজিরা দিলে বিচারপতি দেবাংশু বসাকের তিরস্কারের মুখে পড়েন। বিচারক তাঁকে সাফ জানিয়ে দেন, এমন ব্যবস্থা নিন, যাতে তাঁকে আবার আদালতে আসতে না হয়।
মুখ্যসচিব আদালতে জানান, ১৪ টি প্রকল্পের জন্য ৫০ কোটি টাকা অর্থ দফতরের কাছে চাওয়া হয়েছে।
বিচারক কঠিন সুরে জানিয়ে দেন, সব আদালতগুলির দৈনিক খরচ-সহ বিভিন্ন খাতে যাতে কোন অর্থাভাব না হয় তা দেখতে হবে।
সূত্রের খবর, বিভিন্ন আদালতে বহু প্রকল্পের কাজ অর্থাভাবে বন্ধ। গত ১১, সেপ্টেম্বর এই বিষয়ে আদালতে শুনানি হয়। আজ মুখ্যসচিব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। আগামী ২৪ সেপ্টেম্বর ফের শুনানি হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*