চিনা মাঞ্জায় (Chaina manja) মর্মান্তিক মৃত্যু প্রাক্তন সেনা কর্মীর

Spread the love

রোজদিন ডেস্ক : বিশ্বকর্মা পুজোর দিন চিনা মাঞ্জায় (chaina manja) গলা কেটে প্রাণ হারালেন প্রাক্তন সেনাকর্মী গৌতম ঘোষ। উত্তর ২৪ পরগণার খড়দায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে এই মর্মান্তিক ঘটনা হয়। নিহত প্রাক্তন সেনা কর্মী দমদম বিমানবন্দরের দিকে কাজে যাচ্ছিলেন। ব্যারাকপুরের বাসিন্দা তিনি। কল্যাণী এক্সপ্রেস ওয়েতে আচমকা তাঁর গলায় চিনা মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতো এসে লাগে। বাইকে থাকা গৌতম বাবু কিছু বুঝে ওঠার আগেই সুতো তাঁর গলায় পেঁচিয়ে যায়। স্থানীয় মানুষ তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে। সরকারি ভাবে নিষিদ্ধ হওয়া সত্বে ও কিভাবে চিনা মাঞ্জা বিক্রি হচ্ছে তা নিয়ে ক্ষুব্ধ মানুষ।
বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানোর আনন্দ এই ভাবে একটি তাজা প্রাণ কেড়ে নেওয়ায় হতবাক সবাই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*