রোজদিন ডেস্ক : কয়েক মাস আগে রাজ্যে উত্তাল
হয়েছিল দক্ষিণ কলকাতা আইন কলেজের অভ্যন্তরে ছাত্রী কে গণধর্ষণের অভিযোগে। বিভিন্ন মহলের অভিযোগের নিশানায় ছিল কলেজের পরিচালন ব্যবস্থাও। ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জির বিরুদ্ধেও ক্ষোভ জমেছিল। গতকাল ভাইস প্রিন্সিপাল পদত্যাগ করেছেন বলে জানা যায়। যদিও তা গৃহীত হয়েছে কিনা এখনও স্পষ্ট না। বিশ্বকর্মা পুজো উপলক্ষে আজ রাজ্যে সরকারি ছুটি ছিল। ফলে ভাইস প্রিন্সিপাল পদত্যাগ করেছেন কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
প্রসঙ্গত, এই কলেজের প্রাক্তন ছাত্র তথা অস্থায়ী কর্মী ও তার সঙ্গীদের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিয়ে তোলপাড় ওঠে।

Be the first to comment