- আজ ১৮ সেপ্টেম্বর, গগনেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। X হ্যান্ডেল-এ মমতা বন্দোপাধ্যায় জানান, গগনেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাঁকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। গগন ঠাকুরের জন্মদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁকে শ্রদ্ধা জানান।
- উত্তরাখণ্ডের চামৌলিতে ফের ধস ও মেঘ ভাঙ্গা বৃষ্টি। সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। মানুষের দুর্বিষহ অবস্থা।
- গতকাল বিদ্যুৎ ভবনে বিশ্বকর্মা পূজার উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।
- ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কলকাতা ক্রীড়া সংসদের পক্ষ থেকে কিংবদন্তি টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজ এর হাতে গ্র্যান্ড স্লাম স্যালুট সম্মান তুলে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ও মেয়র পরিষদ সদস্য দেবাশীষ কুমার।
- বিশ্বকর্মা পুজোয় দুস্থ-শিশুদের নতুন পূজার বস্ত্র দিয়ে তাদের মুখে হাসি ফোটালো নদিয়ার চাপড়া থানার পুলিশ।
- বিজেপি প্রতিশ্রুতি পূরণ করে না হাওড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন ক্রিকেট প্লেয়ার ও মন্ত্রী মনোজ তিওয়ারি।
- কোচবিহারে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আগের থেকে কম। কিন্তু নতুন করে ৬ জন সংক্রমিত হয়েছেন।
- এক ফোনে মিলবে বিধায়ককে। দিদিকে বল এর মতই ফোনেই সমস্যার সমাধান। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এ ব্যাপারে উদ্যোগী হলেন। এক ফোনে খোকন প্রকল্পে ৮১৭০৯৯৯১৫৯ নম্বরে কল করলেই মুশকিল আসান।
- আজ কলকাতায় ন্যাশনাল লাইব্রেরির ভাষাভবনে দুপুর তিনটেয় নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মস কমিটির অনুষ্ঠান। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
- অন্ধ্রপ্রদেশের নেল্লোরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, নিহত একই পরিবারের সাতজন।

Be the first to comment