প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, এবার পাশের হার ৯০.৭৯ শতাংশ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। এই বছর পাশ করেছে ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। এবার পাশের হার ৯০.৭৯ শতাংশ। উচ্চমাধ্যমিকে পাশের হারে মেয়েদের থেকে এগিয়ে ছেলেরা। ছেলেদের পাশের হার ৯২.৩ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৮.১২ শতাংশ। গতবার মোট পাশের হার ছিল ৯০ শতাংশ। মেধাতালিকা প্রকাশ করলেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবার মেধাতালিকায় জায়গা করে নিয়েছে ৭২ জন। তাঁর দাবি, কোভিডের সময় বাদ দিলে গত দশ বছরে সবচেয়ে ভালো ফল হয়েছে এবার উচ্চমাধ্যমিকে।
এবার পূর্ব মেদিনীরপুরে পাশের হার সবথেকে বেশি, ৯৫.৭৪ শতাংশ। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, ৯৩.৫৩ শতাংশ। তারপর কলকাতা, ৯৩.৪৩ শতাংশ। ৬০ শতাংশের বেশি পেয়েছে ৪৫.৩৮ শতাংশ পড়ুয়া। ৭০ শতাংশের বেশি পেয়েছে ২৫.৬৬ শতাংশ ছাত্রছাত্রী। ৭৫ শতাংশের বেশি পেয়েছে ১৬.৯৯ শতাংশ জন। ৮০ শতাংশের বেশি পেয়েছে ১০.২৫ শতাংশ। ৯০ শতাংশের বেশি পেয়েছে ১.৭ শতাংশ জন।
এবছর পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। এবার পরীক্ষা শুরু হয়েছিল ৩ মার্চ। শেষ হয় ১৮ মার্চ। চলতি বছর উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লাখ ৮ হাজার ৪১৩ জন। তার মধ্যে মোট ছাত্রের সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৪২১। মোট ছাত্রীর সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৯৯২। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ছিল ৪৭ হাজার ৫৩৯ জনের বেশি। ২৩টি জেলাতেই ছাত্রীরা এগিয়ে রয়েছে ছাত্রদের তুলনায়। পরীক্ষায় অংশ নিয়েছিল ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন।
অন্যদিকে, এবছর মোট উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ৮৯টি। তার মধ্যে ১৩৬টি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র ছিল। তবে এই বছর পরীক্ষা বাতিল হয় মোট আটজন পরীক্ষার্থীর। এই বছর প্রথম মার্কশিটে পার্সেন্টাইল থাকছে। মার্কশিটে নম্বর থাকবে। তার সঙ্গে কিউ আর কোর্ড আছে। অনলাইন মার্কশিট ডাউনলোড করা যাবে। বৃহস্পতিবার স্কুল থেকে মার্কশিটের হার্ড কপি হাতে পাবে পড়ুয়ারা।
উল্লেখ্য, এই বছরই শেষবারের মতো হয় বার্ষিকভাবে উচ্চমাধ্যমিক। এই শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে সেমেস্টার পদ্ধতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল ছাত্র ছাত্রীদের শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন সোশ্যাল মাধ্যমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*