গো হত্যা বন্ধে সমস্যায় হিন্দু রা ও, দাবি সেলিমের

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যের নতুন সরকারের গোহত্যা বন্ধের নির্দেশে হিন্দু রা ও সমস্যায় বলে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দাবি করেছেন।মঙ্গলবার তিনি বলেন,রাজ্যে গোহত্যা নিষিদ্ধ না। রাজ্যে বরাবর অর্থনীতির সঙ্গে গরু ব্যবসার ও সম্পর্ক আছে৷ বহু হিন্দু পশুপালনের সঙ্গে যুক্ত। তাঁরা সরকারের নির্দেশে সমস্যায় পড়েছেন। এটি শুধু ধর্মের সঙ্গে না,অর্থনীতির সঙ্গে ও যুক্ত। সিপিএমের পক্ষে এই সব নিয়ে আদালতে রিট পিটিশান দাখিল করা হয়েছে। স্বাক্ষর কারীদের মধ্যে অনেক হিন্দু ও আছেন। বুধবার কলকাতা উচ্চ আদালতে এর শুনানি আছে। আদালত বিষয় টি বিবেচনা করবে বলে তাঁদের আশা।
মহম্মদ সেলিম আরও বলেন,১৯৫০ সালের আইন থাকলেও তা রূপায়িত করার পরিকাঠামো র অভাব আছে।
এই জীবিকায় যুক্ত বহু মানুষের সমস্যা নিয়ে তাঁরা সব ব্লকে ধর্ম নিরপেক্ষ মানুষ দের নিয়ে থানায় পিটিশান দেবেন বলে মহম্মদ সেলিম জানান। বলেন, রাতারাতি এমন সিদ্ধান্ত হলে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। মানুষ কে তাদের মত থাকতে দিতে তিনি আর্জি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*