বাংলাদেশের ভারতীয় সহ হাইকমিশনের কর্মকর্তার রহস্য মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক: বাংলাদেশের চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের কর্মকর্তা নরেন্দ্রর(৩৮) মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। গতকাল রাতে খুলশি থানার জাকির হোসেন সড়কের কার্যালয়ে তাঁর মৃত্যু হয়। সূত্রে র খবর, নরেন্দ্র ভারতীয় সহকারী হাই কমিশনের সহকারী নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। চন্ডীগড়ে তাঁর বাড়ি। ওই কার্যালয়ের দোতলায় একটি ঘরে তিনি থাকতেন। মঙ্গলবার সকালে স্থানীয় থানায় তাঁর মৃত্যুর খবর জানানো হয়।
পুলিশ সূত্রে প্রকাশ, মৃত নরেন্দ্র র শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। দেহের ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তরুণ এই
কর্মকর্তা র আকস্মিক প্রয়াণে বাংলাদেশের ভারতীয় হাই কমিশনের কার্যালয়ে শোকের ছায়া নামে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*