দীঘায় ইতিহাস! প্রথমবার গড়াল রথের চাকা; দড়িতে টান মমতার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সমুদ্র শহরের বুকে তৈরী হল ইতিহাস। সৈকত সুন্দরীর সৌন্দর্য আরোও বাড়ালো দেবত্রয়ীর রথ। কাঠের তৈরি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ যথাক্রমে ‘নন্দীঘোষ’, ‘তালধ্বজ’ ও ‘দর্পদলন’ রথে চড়ে ‘পাহান্ডি বিজয়’-এর মধ্য দিয়ে হল রওনা। রথযাত্রার শুভারম্ভ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনটি রথ পরপর সাজানো ছিল মন্দির চত্বরে। প্রথমে বলরামকে বসানো হয় রথে, এরপর সুভদ্রা এবং সবশেষে প্রভু জগন্নাথ। প্রতিটি দেবতাকে নির্দিষ্ট রীতি মেনে পুজো করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত ছিলেন এই মহোৎসবে।

পুজোর পর প্রথা মেনে পুরোহিতরা জগন্নাথদেবকে কাঁধে করে নাচতে নাচতে মন্দির থেকে বের করে রথে বসান। সেসময় তাঁর রথটি ঢাকা ছিল শাড়ি দিয়ে, যা আরতির পর খুলে দেওয়া হয়। দুপুর ২টোর সময় মুখ্যমন্ত্রী নিজ হাতে জগন্নাথের আরতি করেন। আর ঠিক ২:৩০ নাগাদ রথ রওনা দেয় মন্দির থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ‘মাসির বাড়ি’-র উদ্দেশে।

বৃষ্টি উপেক্ষা করেও নেমেছে মানুষের ঢল। উৎসবের আবহে থেমে নেই কেউ। কীর্তন, ঢাকের আওয়াজ, রঙিন পতাকায় সেজে উঠেছে পুরো শহর। দীঘা যেন নিজেই এক নতুন ধর্মীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠছে, যেখানে সমুদ্রের ঢেউ আর ভক্তির স্রোত একসঙ্গে মিলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*