ডায়মন্ড হারবারের আবাসিক হোটেল গুলি থেকে মধুচক্রের পর্দাফাঁস

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ডায়মন্ড হারবারের আবাসিক হোটেল গুলি থেকে ধরা পরল মধুচক্রকারীরা। দিনের পর দিন ডায়মন্ড হারবার থানা এলাকার জেটিঘাটের কাছে আবাসিক হোটেলের আড়ালে চলত এই মধুচক্র। এবার ওই হোটেল গুলিতে ডায়মন্ড হারবার থানার পুলিশ ও ডায়মন্ড হারবার মহিলা থানার পুলিশ যৌথ অভিযান চালায়। বেশ কয়েকজন মহিলা ও পুরুষকে আটক করে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে ডায়মন্ড হারবার থানার পুলিশ ও ডায়মন্ড হারবার মহিলা থানার পুলিশ এই যৌথ অভিযানে নামে। অভিযানে পর্দা ফাঁস হয় মধুচক্রের। বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এই বিষয়ে সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*