রোজদিন ডেস্ক, কলকাতা :- দিঘার মন্দিরের প্রসাদ বিলির খরচ নিয়ে সরব বিজেপি। প্রসাদ বিলিতে ৪২ কোটি টাকা দিচ্ছে হিডকো, দাবি জগন্নাথ চট্টোপাধ্যায়ের। তিনি প্রশ্ন করেন ‘৩২ কোটি টাকা দেওয়া হয়েছে, আরও ১০ কোটি দেওয়া হবে। রাজ্যের আর্থিক সঙ্কটের মধ্যেও কীভাবে বিপুল টাকা খরচ ? হিডকোকে টাকা খরচের নির্দেশ কে দিয়েছে ?

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছতে শুরু করেছে। আর এর মধ্যেই এবার এর জন্য হিডকোর অর্থ বরাদ্দের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। টোকেন অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডের নামে গজা-পেঁড়া দেওয়ার জন্য হিডকো টাকা দিতে পারে কিনা, সেই প্রশ্ন তুলে সরব হলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক।
এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। সেখানে যদি জনপ্রতিনিধিরা বা নানাভাবে তারা যদি প্রসাদ পৌঁছে দেন, তার মধ্যে দোষ কোথায়? অপব্যাখ্যা হবে কেন? জগন্নাথ ধামের প্রসাদ যাতে বিভিন্ন মানুষের কাছে পৌঁছায়, তার জন্য নানাভাবে সর্বশক্তিতে চেষ্টা করা হচ্ছে। তাই পৌঁছচ্ছে।’

Be the first to comment