রোজদিন ডেস্ক :
হরিদ্বারের রুরকিতে দুই দিদির বাড়ি গিয়ে গুলি করে হত্যা করলো এক যুবক। মঙ্গলবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর বিবেক কুমার রুরকির গণেশপুর ও আজাদনগরে দুই দিদি পুষ্পা (৪৮) ও শকুন্তলাকে (৫০) গুলি করে হত্যা করে। তার এক জামাইবাবু ও গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই দিদিকে গুলি করার পর বিবেক কুমার পালিয়ে যায়। পুলিশ তাকে খুঁজছে। দেশ ব্যাপী রাখিবন্ধন উৎসবের আগে নিজের দুই দিদিকে এই নৃশংস ভাবে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। কেন এই নিষ্ঠুর হত্যা, পুলিশ তদন্ত করছে।

Be the first to comment