ACCIDENT ON VIP ROAD: দুর্ঘটনার কবলে অ্যাপ বাইক, ভিআইপি রোডে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের

Spread the love

প্রতিবেদন: সেই ভিআইপি রোড (ACCIDENT ON VIP ROAD)। ফের বেলাগাম যান চলাচল। যার জেরে আবার একটা দুর্ঘটনা। এবার পথদুর্ঘটনার বলি হলেন এক বৃদ্ধ। নাম রাজা রথ। বয়স প্রায় ৬৫ বছর। ঘটনাস্থল ভিআইপি রোডের বাগুইআটি ও কেষ্টপুরের মাঝামাঝি এলাকা। মঙ্গলবার রাতে লরির ধাক্কার অ্যাপ বাইকের যাত্রী ওই বৃদ্ধের মৃত্যু হয়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই অ্যাপ বাইক চালক। এরপরেই উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের লক্ষ্য করে শুরু হয় ইট, পাথর ছোঁড়ে জনতা। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে অ্যাপ বাইকে চেপে বড়বাজার থেকে নারায়ণতলার বাড়ি ফিরছিলেন রাজা। উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্টগামী ফ্ল্যাঙ্কে একটি ট্রাক রাস্তায় থাকা একটি গার্ডরেলকে পাস কাটাতে গিয়ে ওই বাইকের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকের পেছনে বসা ওই বৃদ্ধের। আহত হন চালক। তিনি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*