রোজদিন ডেস্ক : ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিপজ্জনক একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে এন্টালি থানার অন্তর্গত অনরাইট ফার্স্ট লেনে। জানা গেছে ওই গলির এক নম্বর বাড়ির একাংশ ভেঙে পড়ে বৃহস্পতিবার, আহত ২।
স্থানীয় সূত্রের খবর, বহু দিন ধরেই বাড়িটি জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। বারবার পুরসভাকে জানানো হলেও কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে বাড়ির কাঠামো আরও দুর্বল হয়ে পড়েছিল। সেই কারণেই এই বিপত্তি।
খবর পেয়ে এন্টালি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধার কাজে হাত লাগান আধিকারিকরা। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে
পুরসভা সূত্রে খবর, ঝুঁকিপূর্ণ বাড়িগুলোর নতুন করে তালিকা করা হচ্ছে। সেই তালিকাভুক্ত বাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষা ও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে ততদিন পর্যন্ত শহরের বহু পুরোনো বাড়ির বাসিন্দারাই রোজ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
ছবি : প্রতীকী

Be the first to comment