রোজদিন ডেস্ক : আজ, বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না।
জানা গেছে, আজ মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে লোধা, শবর, সাওঁতাল, মুন্ডা ও ভূমিজ সমাজের মানুষজন তাঁদের নৃত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবেন।
আজ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন তিনি। উল্লেখ্য বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান চলবে চারদিন ধরে হবে। গোটা স্টেডিয়ামটি সাজিয়ে তোলা হয়েছে। ট্রাইবাল লিটারারি মিটের আয়োজন করা হয়েছে। পুলিস প্রশাসন, কৃষি, শ্রম, ক্রেতা সুরক্ষা, বনভূমি অধিকার, ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মতো বিষয় নিয়ে আলোচনা শিবির হবে। বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে মুন্ডারী নৃত্য পরিবেশিত হবে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Be the first to comment