রোজদিন ডেস্ক :
হাওড়ার আন্দুলে (Howrah fire) আজ এক বহুতল আবাসনের তিনতলায় আগুন লেগে মর্মান্তিকভাবে এক মহিলা প্রাণ হারিয়েছেন। দমকল কর্মীরা এখন অবধি বারো জনকে উদ্ধার করেছে। বিধ্বংসী আগুনে ঝলসে পুড়ে যান বয়স্ক মহিলা। পুরো ফ্ল্যাটটি কার্যত ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। বহুতল সহ ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।
আজ দুপুরে ওই ফ্ল্যাটের থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তে তা ছড়িয়ে লেলিহান রূপ নেয়। দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। অশক্ত বাসিন্দাদের পাঁজাকোলা করে নামিয়ে আনেন।
এই আবাসনে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। আগুন নিয়ন্ত্রণে এলেও এখন ও এলাকায় চাপা উত্তেজনা আছে। আগুনের তাপে অন্য ফ্ল্যাটের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা খতিয়ে দেখা চলছে। বাসিন্দারা এখন ও আতঙ্কিত।

Be the first to comment