১৫ আগস্ট পর্যন্ত, তার পর ‘অলআউট’ লড়াই! ফের বিদ্রোহের সুর হুমায়ুন কবিরের গলায়..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের বিদ্রোহের সুর হুমায়ুন কবিরের গলায়। দলবিরোধী কার্যকলাপে জড়িয়ে আগেই তিনবার শোকজ খেয়েছেন তিনি কিন্তু তাতে যে তাঁর রণংদেহী মেজাজ বদলায়নি।
২১শে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চ থেকেই দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে নাম না করে আবারও তোপ দাগলেন তিনি।

জেলা নেতৃত্বের উদ্দেশ্যে তাঁর হুঁশিয়ারি, “১৫ আগস্ট পর্যন্ত সংযত থাকব। তার পরে, এই তৃণমূলের প্রতীক নিয়েই ‘অলআউট’ যুদ্ধে যাব। জেলায় যদি কেউ কান্দি থেকে ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয়, আমি তখন গোটা জেলায় ‘সংগঠন’-এর বিরুদ্ধেই অক্সিজেন জোগাব। কারা সেই অক্সিজেন দেবে, কী হবে তার পরিণতি— তৈরি থাকো বন্ধু, তৈরি থাকো।”

মঙ্গলবার দুপুরে সালারে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় দাঁড়িয়ে হুমায়ুন বলেন, “আমি অন্যায় করিনি, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজও করিনি। আজ এখানে দাঁড়িয়ে ফের বলছি, আমার নামটা নেত্রী ঘোষণা করেছিলেন। তারপরও বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে লড়াই করে এই জায়গায় এসেছি। আজও সেই লড়াই চলছে। আর এবার আমি তৈরি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*