রোজদিন ডেস্ক, কলকাতা:- একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ ঘিরে শহরের জনজীবন ব্যাহত না হয়, এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বামপন্থী আইনজীবীদের সংগঠন। এদিন আবেদনকারীরা উল্লেখ করেছেন, মিছিল ও জমায়েতের জন্য শহরের ট্রাফিক ব্যবস্থায় যেন পরিকল্পিত ও বিকল্প রুট রাখা হয়। অফিসযাত্রী, জরুরি পরিষেবা ও রোগী পরিবহণে যেন কোনওভাবেই বিঘ্ন না ঘটে। সমাবেশ চলাকালীন এলাকায় বাড়তি নজরদারি, সিসিটিভি ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হোক।
হাইকোর্টে দায়ের করা মামলায়
বামপন্থী আইনজীবীদের মতে, “গণতান্ত্রিক অধিকার মানে এই নয় যে তার ফলে অন্যের মৌলিক অধিকার লঙ্ঘিত হবে। সভা করার অধিকার আছে, কিন্তু শহরের স্বাভাবিক গতি রক্ষাও প্রশাসনের দায়িত্ব।”
অভিযোগকারীদের মতে, ২১ জুলাইয়ের তৃণমূলের সভায় কয়েক লক্ষ মানুষ জড়ো হবেন, এবং একই দিন বিজেপিও ‘উত্তর কন্যা অভিযান’-এ অংশ নিচ্ছে ৫০ হাজার মানুষের জমায়েত নিয়ে। ফলে শহরের কেন্দ্রস্থলে প্রবল চাপ পড়ার আশঙ্কা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হবে ২১ জুলাই সকালেই।

Be the first to comment