বাড়ির ছাদ থেকে স্ত্রীকে উলটো করে ঝুলিয়ে মারধর করছেন স্বামী, অবশেষে বাঁচালেন প্রতিবেশীরা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বরেলিতে এক যুবক স্ত্রীয়ের উপর রেগে গিয়ে তাঁকে বাড়ির ছাদ থেকে উলটো করে ঝুলিয়ে মারধর করলেন। আতঙ্ক, যন্ত্রণায় তারস্বরে চিৎকার করছেন মহিলা। কোন ভ্রূক্ষেপ নেই স্বামীর।অত্যাচার চালিয়ে যাচ্ছেন তিনি। মহিলার চিৎকার শুনে ছুটে আসেন পড়শিরা। ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় মহিলাকে নামিয়ে আনেন স্থানীয় লোকজন। মহিলাকে নীচে নামানোর সঙ্গে সঙ্গে তাঁর কাছে ছুটে আসে ছোট সন্তান।

মাকে জড়িয়ে ধরে অঝোরে কান্না জুড়ে দেয় সে। বরেলির আওলা থানার অন্তর্গত লাথাইতা এলাকায় ঘটনা হুহু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নির্যাতিত মহিলার দাদা বোনের স্বামী-সহ শ্বশুরবাড়ির চার সদস্যের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*