রোজদিন ডেস্ক, কলকাতা:- শিলিগুড়িতে স্বামীর দেহ উদ্ধার। স্ত্রীর ও মেয়ের খোঁজে বাড়ির তালা ভেঙে তল্লাশি করল পুলিশ। উল্লেখ্য, দুইদিন আগে শিলিগুড়ির হাতিয়াডাঙ্গা এলাকার একটি বেসরকারি স্কুলের রেস্ট রুম থেকে শিক্ষক অভিজিত নাথের দেহ উদ্ধার হয়।সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
এরপর তাকে সেখান থেকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে জানা যায়, ধূপগুড়িপুর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের নেতাজীপাড়ার বাসিন্দা অজয় ঘোষের বাড়িতে কয়েকবছর ধরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন শিক্ষক অভিজিত নাথ। তার সাথে তার স্ত্রী এবং মেয়েও থাকতেন ওই বাড়িতে।
কিন্তু বাড়ির গেট তালা মেরে গত ৬ দিন ধরে তিনজনের কোনো খোঁজ নেই। তারা ওই ব্যক্তির স্ত্রীকে ফোন করলে মোবাইল বন্ধ থাকায় কোনো যোগাযোগ করতে পারে না। এদিকে ভাড়াটিয়ার ঘর বন্ধ থাকায় অনেকের মনে সন্দেহের দানা বাঁধে।
এরপর এই বিষয়টি ধূপগুড়ি পুর প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংকে জানানো হলে তিনি ধূপগুড়ি থানায় ঘটনাটি জানায়। এরপর রবিবার ধূপগুড়ি থানার পুলিশের উপস্থিতিতে তালা ভেঙে ঘরে ঢোকে পুলিশ।

Be the first to comment