আমার বিশ্বাস, দুর্বৃত্ত-সম বিজেপির দানবিক দলকে আগামী নির্বাচনে উৎখাত করবে বাংলার সাধারণ মানুষ; অভিষেক বন্দ্যোপাধ্যায়

Spread the love

মাসানুর রহমান, কলকাতা:- বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর হেনস্তার প্রতিবাদে আজ কলকাতায় মিছিল করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। হাজার হাজার কর্মী সর্মথক সহ মমতা-অভিষেকের যুগলবন্দীতে কার্যত স্তব্ধ হয়েছিল মহানগরীর রাজপথ।

কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিলের জনজোয়ার আবার প্রমাণ করল সামনেই বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনেই বিজেপির বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলেছে বাংলা। এদিন মিছিল শেষে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “বাংলা ভাষা এবং বাঙালির সম্মান রক্ষার লড়াইয়ে, মসুলধারে বৃষ্টির উপেক্ষা করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাঁরা মহামিছিলে পা মেলালেন, তাঁদের সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

তিনি আরোও লেখেন, “বিজেপি-শাসিত রাজ্যগুলিতে নিরন্তর বাংলাভাষী শ্রমিকদের উপর অমানবিক অত্যাচার এবং ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে তাঁদের আটক করা হচ্ছে। এটি আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এই বাংলার পুণ্য মাটি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দের। এই বাংলার ভূমি দেশের স্বাধীনতা সংগ্রামে শহিদ হওয়া বীর যোদ্ধাদের। বিজেপির মনে রাখা উচিত যে, ‘বাংলা ভাষার অপমান – বাংলার অপমান’। বাংলাভাষী শ্রমিকদের নিপীড়নের বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের দল বদ্ধপরিকর। বিজেপি-শাসিত রাজ্যে গণতন্ত্র ভূলুণ্ঠিত। আমার বিশ্বাস, দুর্বৃত্ত-সম বিজেপির দানবিক দলকে আগামী নির্বাচনে উৎখাত করবে বাংলার সাধারণ মানুষ।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*