রাস্তাঘাটে কে কী বলল আমি তার জবাব দিতে পারব না; অনুব্রত প্রসঙ্গে বিরক্তির সুরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আগামী ৯ জুন থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন। এদিন এ বিষয়ে বলতে গিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিচ্ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর মাঝেই অনুব্রত মন্ডলের প্রসঙ্গ উঠতেই তাল কেটে যায়। বিমানবাবুর চোখে মুখে তখন ফুটে ওঠে একরাশ বিরক্তি।

কার্যত বিরক্তির সুরেই এদিন এপ্রসঙ্গে স্পিকার বলেন, “রাস্তাঘাটে কে কী বলল আমি তার জবাব দিতে পারব না। অনুব্রত তাঁর কথা বলেছেন, আমি ওর কথার কোনও গুরুত্ব দিই না। এ নিয়ে প্লিজ আমাকে কিছু জিজ্ঞেস করবেন না।”

প্রসঙ্গত, বোলপুর থানার আইসি এবং তাঁর মা ও স্ত্রী প্রসঙ্গে নোংরা গালিগালাজের অভিযোগে গত বৃহস্পতিবার থেকে খবরের শিরোনামে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আইসিকে গালমন্দ ও হুমকি দেওয়ার ঘটনায় সাত দিন পর বৃহস্পতিবার বিকেলে বোলপুরে এসডিপিও দফতরে হাজিরা দিয়েছেন বীরভূমের তৃণমূল নেতা। তবে তাঁর প্রসঙ্গে ভাল-মন্দ কোনও প্রতিক্রিয়ায় জানাতে রাজি নন বিধানসভার স্পিকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*