রোজদিন ডেস্ক, কলকাতা:- ফলপ্রকাশ হল আইসিএসই এবং আইএসসি-র। রাজ্যে আইসিএসই অর্থাৎ দশম শ্রেণিতে পাশের হার ৯৮.৭৬ শতাংশ। আইএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণিতে রাজ্যে পাশের হার ৯৮.৭৫ শতাংশ।
দুই শ্রেণির ক্ষেত্রেই ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা। রাজ্যে দশম শ্রেণি অর্থাৎ আইসিএসই-তে ছাত্রীদের পাশের হার ৯৯.০৪ শতাংশ। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ছাত্রীদের পাশের হার ৯৯.৩৮ শতাংশ। তবে চিরাচরিত নিয়ম অনুযায়ী এই বছরেও কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি বোর্ডের তরফে।
প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি’র ফলাফল। রাজ্যে ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা। পরীক্ষা শেষ হওয়ার ২৫ দিনের মাথায় রেজাল্ট জানাল বোর্ড। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনের (সিআইএসসিই)-এর অফিসিয়াল ওয়েবসাইট cisce.org এবং results.cisce.org থেকে নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে পাবেন পরীক্ষার্থীরা। ২০২৪ সালে আইসিএসই পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল ৬ মে। আইএসসি-র ফল প্রকাশিত হয়েছিল ১৪ মে। সেই তুলনায় এ বছর ফল প্রকাশ আগেই হয়ে গেল। চলতি বছর আইসিএসই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৫৩ হাজার ৩৮৪ জন। তার মধ্যে ১ লক্ষ ৩৫ হাজার ২৬৮ জন ছাত্র ও ১ লক্ষ ১৮ হাজার ১১৬ জন ছাত্রী। অন্যদিকে, আইএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লক্ষ ৬৭ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৬৯২ এবং ছাত্রী ৪৭ হাজার ৩৭৫ জন।

Be the first to comment