ফের উতপ্ত সামসেরগঞ্জ, কোচিং সেন্টার লক্ষ্য করে বোমা,আহত ২ ছাত্র ছাত্রী..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-আজ বুধবার মুর্শিদাবাদের একটি কোচিং সেন্টার লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠে এলো। আক্রান্ত দুই ছাত্র ছাত্রী। ফের বোমাবাজিতে আক্রান্ত শৈশব। ঘটনাস্থল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ।

বুধবার সকালে তিনপাকুড়িয়া দেবীদাসপুর গ্রামে হঠাৎ করে এলাকার এক কোচিং সেন্টারের সামনে বোমাবাজি হয় বলে অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো কোচিং সেন্টারে বাচ্চারা পড়তে এসেছিল।
অভিযোগ ওঠে আচমকাই বেশ কয়েকজন গিয়ে কোচিং সেন্টারের দরজার সামনেই বোমা ছোড়ে বলে অভিযোগ। সেই সময় কোচিং সেন্টার থাকা দুই কিশোর কিশোরী আক্রান্ত হয়। বোমার স্প্লিন্টার ছিটকে এসে গায়ে লাগে তাদের।

এরপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোচিং সেন্টার শিক্ষকের অভিযোগ, কোচিংয়ের পিছনে একটি বাড়িতে অশান্তি চলছিল, সেখানেই ভাঙচুর চলে। তারপরে হঠাৎ করে একদল দুষ্কৃতী গিয়ে কোচিং সেন্টার বোমা ছোড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সামসেরগঞ্জ থানার পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*