রোজদিন ডেস্ক :
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাজে কদমতলা ঘাটে বিসর্জন ব্যবস্থা পরিদর্শনে যান। সেখানে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বী মানুষরাই শুধুমাত্র প্রতিমা স্পর্শ করতে পারবেন। এর মধ্যে কোন সাম্প্রদায়িকতা নেই বলেও তিনি দাবি করেন।
যদিও উৎসবের আবহে তাঁর এই বক্তব্যে বিভিন্ন মহল বিস্মিত, উসকে দেয় বিতর্ক ও। অনেকেই মনে করেন, রাজ্যের দুর্গোৎসব কোন নির্দিষ্ট বর্ণ, ধর্মের না, তা আক্ষরিক অর্থেই সার্বজনীন। একটি সামাজিক ও সাংস্কৃতিক সমন্বয়ের উৎসব।। পুরকর্মী, কলকাতা বন্দর, পুলিশ সহ বহু ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষের অক্লান্ত পরিশ্রমে এই উৎসব, বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন হয়। সেখানে মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলায় বিস্মিত তাঁরা।
অন্যদিকে চোরবাগানে নিহতদের বাড়ি আজও যান মুখ্যমন্ত্রী। ব্যারাকপুরের পিয়া সমাদ্দারের বাড়ি গিয়ে পঁচিশ লক্ষ টাকার চেক দেন।
বিরোধীদের কটাক্ষ করে বলেন, ওঁরা শুধু সমাজ মাধ্যমেই আছেন। স্বজন হারাদের পাশে ওঁদের কখনও দেখা যায়নি।
উল্লেখ্য, চোরবাগানের মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রত্যেকের বাড়ি নিজে গিয়ে সহায়তা তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন।
ওই দুর্ঘটনায় নিহত দম্পতির সন্তান চাইলে তাঁর কাছে থাকতে পারেন বলেও জানান তিনি।

Be the first to comment