১০টা

Spread the love
  1. ছেলেকে হারানোর শোকেও অন্য সাঁতারুদের ভবিষ্যৎ গড়ার আর্জি, ছেলে প্রাঞ্জল কে হারানোর শোকেও মুখ্যমন্ত্রীর কাছে অনুকূল সরকার অন্য সাঁতারুদের ভবিষ্যৎ গড়ার আর্জি জানালেন। কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপে পদপিষ্টের ঘটনায় ছেলেকে হারিয়েছেন অনুকূল সরকার। বুধবার ঘটনায় পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হওয়া বছর তেরোর প্রাঞ্জল সরকারের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  2. চোরবাগানে প্রতিমা দর্শন করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বর্ণালী হালদারের। তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নিউ টাউনের গৌরাঙ্গনগরে বর্ণালীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী।
  3. চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল বরাহনগরের বাসিন্দা দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী দীপালি ঘোষের। বুধবার দুপুরে তাঁদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক সজল ঘোষ। ওই দম্পতির একমাত্র পুত্র পৃথ্বীশ ও আত্মীয়দের সঙ্গে কথা বলেন। সরকারি ঘোষণা অনুসারে পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।
  4. অষ্টমীর রাতে ফুচকা খেয়ে কোলাঘাটে শিশু-সহ অসুস্থ শতাধিক। কোলাঘাটের সাগড়বাড় গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। তাঁদের মধ্যে অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ২ জন ফুচকাওয়ালাকে আটক করেছে পুলিশ।
  5. দিল্লির বায়ুর গুণমান নিয়ে শঙ্কা। GRAP স্টেজ ওয়ান বহাল করল কমিশন অফ এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট
  6. বুধবার বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের মিরেপোতা জহুরী পুকুর এলাকায় একটি দুর্ঘটনা হয়। ওই এলাকায় একটি পেট্রল পাম্পের সামনে লরির ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনজন মোটরবাইক সওয়ারি। মৃতদের নাম কামাখ্যা রায় (৬১), নাড়ুগোপাল রায় (৪৫) এবং শ্রীকান্ত রায় (৪১)। তিনজনেরই বাড়ি পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর গ্রামে।
  7. ভাতারের পাটনা গ্রামের শ্মশান সংলগ্ন এলাকায় ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ২ যুবকের। মৃত জিৎ মাঝি (১৯) ও মনোজ পাল (৩০)-এর বাড়ি ভাতারের মাহাচান্দা এলাকায়।
  8. চুরির ঘটনার তদন্তে বড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার গয়না। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে।
  9. ফের হিংসার ঘটনা। কামজং জেলায় পুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক বাড়ি। এরই পাশাপাশি কাংপোকপি এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কুকি–জ়ো উপজাতির এক ব্যক্তির। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে মণিপুরে।
  10. ফ্রান্সের পাশাপাশি বিক্ষোভের আগুন ছড়াচ্ছে ইতালিতেও। জিনিসপত্র এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছেন ইতালির মানুষ। বিক্ষোভ দেখানোর সময়ে পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে বিক্ষোভকারীদের। সেই সঙ্গেই চলছে ভাঙচুর ও লুটপাট। এই ভাঙচুর এবং লুটপাট ঠেকাতে কড়া পদক্ষেপ করার কথা জানিয়েছে ইতালির সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*