রোজদিন ডেস্ক: বাংলাদেশ সীমান্তে টাকির ইছামতী নদীতে দুই বাংলার দুর্গা প্রতিমা বিসর্জন নিয়ে এক সময় উভয় পক্ষেই উচ্ছাস, উল্লাস, আনন্দ ছিল।।
এখন তার অনেকটাই অতীত। এখন ইছামতী নিয়ে তাঁরা উদ্বিগ্ন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার জানিয়েছেন। প্রতিমা বিসর্জনের পাশে সাধারণ মানুষের নৌকা চড়ে নদীতে যাওয়া নিয়ে চিন্তিত প্রশাসন।নিরাপত্তা নিশ্ছিদ্র করতে এন ডি আর এফ, বি এস এফ মোতায়েন করা হয়েছে, এমন ই জানালেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সব প্রতিমা আগের মত নদীতে নিরঞ্জন করা হয় নি।হাতে গোণা কয়েকটি প্রতিমা নদীতে বিসর্জন দেওয়া হয়।।
বাকি সব ই ঘাট থেকে নিরঞ্জন করা হয়।
আগে এই একটি দিনে দুই বাংলার মানুষ জন ই এপারে ও ওপারে জলযান করে গিয়ে নামতে পারতেন৷ বাংলাদেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের প্রেক্ষিতে যা কার্যত অতীত।

Be the first to comment