রোজদিন ডেস্ক :
স্বাধীনতা দিবসে (Independence Day) দেশের “দিমাগি নক্সাল” দের চিহ্নিত করে বিচ্ছিন্ন করার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ লালকেল্লায় তিনি বলেন, দেশে সশস্ত্র মাওবাদীরা কমে এলেও মাওবাদ মনোভাবাপন্ন রা আছেন। তাঁদের দিমাগি নক্সাল বলে মন্তব্য করেন। বলেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার সময় থেকেই তাঁরা দেশকে মাওবাদ মুক্ত করার শপথ নিয়েছিলেন।
উল্লেখ্য, গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ও দেশে উগ্র বামপন্থার নির্মূলে স্বরাষ্ট্র দফতরের কাজের প্রশংসা করেন।
লাল কেল্লায় আজ প্রধানমন্ত্রী দাবি করেন, দেশে মাওবাদকে দুর্বল করা হয়েছে। কিন্তু দিমাগি নক্সালরা অশান্তি সৃষ্টি করে সমাজকে টেনে নামানোর চেষ্টা করছেন। তাঁরা তরুণ প্রজন্মের ভবিষ্যত নষ্ট করছেন বলে তোপ দাগেন। তিন হাজারের বেশি নিরাপত্তা রক্ষীর প্রাণ কেড়েছেন। এখন তাঁরা নিজেরাই শেষ প্রহর গুণছেন বলে হুঁশিয়ারি দেন।
প্রসঙ্গত, দেশ প্রায় মাওবাদী মুক্ত হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ চলতি বছর মার্চ মাসে ঘোষণা করেন।

Be the first to comment