MALDHA CHEAT FUND: এবার মালদহে চিট ফান্ড খুলে বিপুল লাভের টোপ, পুলিশের জালে ২ অভিযুক্ত

Spread the love

প্রতিবেদন: ফের চিট ফান্ডের ছায়া মালদহে (MALDHA CHEAT FUND)। টাকা ডাবল করার টোপ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় একশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল একটি জালিয়াতি চক্রের বিরুদ্ধে। অভিযোগ, এই চক্রের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়েছেন অনেক মানুষ। অবশেষে অভিযোগ পেয়ে চক্রের দু’জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের মধ্যে মালদহ জেলা আবগারি দফতরের এক ডেপুটি এক্সাইজ কালেক্টরও রয়েছেন। তার নাম শুভদীপ ঘোষ। আর এক ধৃত তারই সঙ্গী অগ্নি মিত্র। মালদহের ইংরেজবাজার এলাকার ঘটনা। ধৃতদের জেরা করা হচ্ছে। এই চক্রে আরও কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালে এই আবগারি আধিকারিক মালদহ জেলাতে টাকা ডাবল করার টোপ দিয়ে প্রায় ১০০ কোটি টাকা তুলেছিলেন। কিন্তু, মানুষ আর টাকা ফেরত পাননি। অভিযোগ জানাতেই গা ঢাকা দেয় অভিযুক্তরা। পুলিশ তদন্তে নেমে ৪৭ জন প্রতারিতের খোঁজ পায়। তাদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, মঙ্গলবাড়ির আবগারি দফতরেই এই জালিয়াতির কারবার খুলে বসেছিল প্রতারিতরা। অবশেষে ইংরেজবাজার থানার পুলিশ শুক্রবার দু’জনকে গ্রেফতার করে। ধৃতদের মালদহ জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*