সোমবার সংসদে বাদল অধিবেশনের আগেই বিশেষ বৈঠক হল ইন্ডিয়া জোটের, রাহুল- সোনিয়ার পাশপাশি বাংলার মুখ অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- লোকসভা ভোটের পর কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়া ইন্ডিয়া জোট হয়ে উঠল সক্রিয়। শনিবার সন্ধ্যায় হল জোটের শীর্ষ নেতৃত্বের বৈঠক। তবে তা হল ভার্চুয়ালি। এই বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছিল কংগ্রেস। আলোচনার মূল বিষয়, সংসদের বাদল অধিবেশনে যৌথ কৌশল এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। প্রথমে ঠিক হয়েছিল এই বৈঠক হবে দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে। কিন্তু অনেক নেতা দিল্লি পৌঁছতে পারবেন না বলে জানান। তাই সিদ্ধান্ত বদলে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৈঠক করার সিদ্ধান্ত হয়।

এই বৈঠকে অনলাইনেই অংশ নিয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, শিবসেনা উদ্ধব গোষ্ঠীর উদ্ধব ঠাকরে, ডিএমকের এম কে স্ট্যালিন, আরজেডির তেজস্বী যাদব ছাড়াও বাম দলগুলির শীর্ষ নেতৃত্ব।

ভোটার তালিকা সংশোধন, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্তা ও অপারেশন সিঁদুর-সহ একাধিক ইস্যুতে মোদি সরকারকে চেপে ধরার কৌশল ঠিক হয়েছে বলে জানা যায় শনিবারের এই ভার্চুয়াল বৈঠক থেকে। আবার মোদী সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে যেভাবে গান্ধী পরিবারের ওপর আক্রমণ শানিয়ে আনছে পানীয় তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

এবার কেন্দ্রকে কড়া বার্তা দিতে ইন্ডিয়া জোটের এই বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে ইন্ডিয়া’ জোটে আর নেই আম আদমি পার্টি (আপ)। তারা জানিয়ে দিয়েছে, কংগ্রেসের ‘দ্বিচারিত’ মনোভাবের জেরে তারা আর ‘ইন্ডিয়া’ জোটে থাকছে না।ফলে আজ শনিবার কংগ্রেসের ডাকা ইন্ডিয়া জোটের অনলাইন (ভার্চুয়াল) বৈঠকেও অংশ নেয়নি আপ।

আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেন, “এটা কি ছেলেখেলা হচ্ছে? কংগ্রেস একবার কেজরিওয়ালকে আক্রমণ করে, আবার একবার মমতা, অখিলেশকে। ২০২৪ সালের ভোটের পর একটাও দৃশ্যমান পদক্ষেপ নেয়নি তারা জোটকে শক্তিশালী করতে। তাই আমরা আর ‘ইন্ডিয়া’ জোটে নেই।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*