রোজদিন ডেস্ক, কলকাতা:- সোমবার ২১শে জুলাই, তৃণমূলের শহীদ সমাবেশ। ইতিমধ্যেই এই সমাবেশকে কেন্দ্র করে কাতারে কাতারে মানুষ এসে হাজির হয়েছেন। প্রতি বছর তৃণমূলের শহীদ দিবসের সমাবেশে কয়েক লক্ষ মানুষ ধর্মতলায় আসেন। ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এবার ভিড় আরও বেশি হওয়ার সম্ভাবনা। আর এই শহিদ দিবসের সমাবেশ উপলক্ষে প্রতি বছর তৃণমূলের পক্ষ থেকে মেডিক্যাল ক্যাম্প করা হয়। যাতে মানুষের স্বাস্থ্যে কোথাও কোনো সমস্যায় না পড়তে হয় সেই জন্য।
প্রতি বছর এটি পরিচালনায় থাকে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এবার উল্লেখযোগ্য ভাবে এর সাথে থাকছে ‘সেবাশ্রয়’। জানা গেছে, বিধাননগর, যুবভারতী, গীতাঞ্জলির মেডিক্যাল ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকছে সেবাশ্রয়। আর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ, শিয়ালদহ, কলকাতা স্টেশনে মেডিক্যাল ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন।
ডায়মন্ড হারবার মডেল হয়ে বেশ কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্পকে সামনে রেখে এগিয়ে চলেছে বাংলার অন্যান্য লোকসভার থেকে। সাংসদ অভিষেকের ফ্যান তরুণ সমাজ মনে করেন বাংলার কাছে ডায়মন্ড হারবার এক মডেল। সেখানে উল্লেখযোগ্য জনপ্রিয় হয়েছে এই “সেবাশ্রয়”। ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের ব্যানারে এক মাস ধরে স্বাস্থ্য শিবির করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন সেবাশ্রয়ের মঞ্চে দেখা গেল তৃণমূলের চিকিৎসক নেতা নির্মল মাজিকে। এদিন সংবাদমাধ্যমকে তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত সেবাশ্রয় সারা পশ্চিমবঙ্গে আলোড় সৃষ্টি করেছে। সেই সেবাশ্রয়ই একুশে জুলাইয়ের সবচেয়ে বড় দুটো মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করছে। এটা আমাদের দলই ঠিক করেছে। সেবাশ্রয় তাদের সেবার কাজ চালিয়ে যাচ্ছে।”

Be the first to comment