ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, পাকিস্তানের মসজিদে হামলার পাক দাবি উড়িয়ে জানাল নয়াদিল্লি

Spread the love

রোজদিন ডেস্ক : ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তাই পাকিস্তানের কোনও ধর্মীয় ইমারতে হামলা চালায়নি ভারতের বায়ুসেনা। ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হল। ইসলামাবাদের এই সংক্রান্ত দাবিকে মিথ্যা বলে দাবি করেছে নয়াদিল্লি। পাশাপাশি, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস সংক্রান্ত পাকিস্তানের দাবি ভুয়ো বলে খারিজ করে দিল নয়াদিল্লি। সেনার তরফে জানানো হল, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০কে ধ্বংস করতে পারেনি পাক যুদ্ধবিমান জেএফ-১৭। আরও ভারতীয় সেনার তরফে সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, যুদ্ধবিরতি বহাল থাকছে। তা সত্ত্বেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় পুরোপুরি প্রস্তুত থাকছে ভারতীয় সেনা।

 

 

বিস্তারিত আসছে…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*