ভারত আমেরিকা (India usa) সম্পর্কে শৈত্য কমছে?

Spread the love

রোজদিন ডেস্ক : বাণিজ্য নীতি নিয়ে ভারত ও আমেরিকার (India USA) পরস্পরিক শৈত্যর বরফ এবার গলতে শুরু করেছে? আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্পের এক পোস্টে এই ইঙ্গিত স্পষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “ভাল বন্ধু ” বলে জানিয়ে তিনি খুব শীঘ্রই তাঁর সঙ্গে দেখা হবে বলে আশা প্রকাশ করেছেন। দুই দেশের বাণিজ্য নিয়েও কথা চলছে জানিয়ে ট্রাম্প বলেন,উভয় পক্ষই এই বিষয়ে সফল সিদ্ধান্তে পৌঁছবে।
আমেরিকার রাষ্ট্রপতি এর এই বার্তায় খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনিও সমাজ মাধ্যমে বলেন, ভারত ও আমেরিকা ঘনিষ্ঠ বন্ধু, বাণিজ্য ক্ষেত্রে স্বাভাবিক অংশীদার। তিনিও ” বন্ধু ” ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় আছেন। আশা, উভয় দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নের পথ প্রশস্ত হবে।
প্রসঙ্গত আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প ভারতের ওপর বিপুল শুল্ক, রাশিয়া থেকে তেল কেনার জন্য বিপুল জরিমানা আরোপ করেছেন। যদিও ভারত এতে নতি স্বীকার না করায় ক্রমেই সুর নরম করেছে আমেরিকা। এবার ট্রাম্পের বার্তায় অনেকটাই স্বস্তিতে ভারত সরকার ও। উভয় পক্ষের বানিজ্য সম্পর্ক ও উন্নত হবে বলে তাদের আশা।
অতি সম্প্রতি দেশে বিভিন্ন ক্ষেত্রে জিএসটি কমিয়েছে কেন্দ্র। এতে আমজনতা-সহ বিভিন্ন মহলে খুশির হাওয়া বইলেও বামপন্থী মহল এই নিয়ে সংশয় ব্যক্ত করেছিল। সিপিএমের বক্তব্য, এর নেপথ্যে আমেরিকা থেকে আমদানি করা জিনিসপত্রর ওপর ব্যাপক হারে শুল্ক কমানোর ছক আছে। এর ফলে দেশীয় ব্যবসা মার খাবে বলে তাঁরা আশঙ্কা জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*