নেপালবাসীদের শান্তি রক্ষার আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Spread the love

রোজদিন ডেস্ক : প্রতিবেশী নেপালের প্রবল হিংসাত্মক ঘটনায় উদবিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালবাসীদের শান্তি রক্ষার জন্য আরজি জানিয়েছেন। সমাজ মাধ্যমে ওই দেশের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে গভীর উদবেগ ব্যক্ত করেন তিনি। তরুণ প্রজন্মের প্রতিনিধিদের মৃত্যুতে গভীর শোক জানান। নেপালবাসীকে শান্তি ও ঐক্য রক্ষার জন্য আবেদন করেন।
গত কয়েকদিন ধরে তুমুল জনবিক্ষোভে উত্তাল হিমালয়ের এই ছোট দেশ। একের পর এক হিংসাত্মক ঘটনা প্রাণ কেড়েছে বহু মানুষের। নষ্ট হয়েছে বিপুল সম্পত্তি। সরকারের ওপর আছড়ে পড়া জনরোষের আঘাতে বিনষ্ট হয়েছে সরকারি সহ আমজনতার ধন সম্পত্তি ও।বন্যাকবলিত পঞ্জাব, হিমাচল প্রদেশের পরিস্থিতি সরেজমিনে দেখে এসে নেপালের
অগ্নিগর্ভ অবস্থা নিয়ে গতকাল মন্ত্রীদের নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সরকারি সূত্রে প্রকাশ, সেখানে প্রতিভেশী দেশের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে গভীর উদবেগ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। সীমান্তে কঠোর নজরদারি র ওপরও গুরুত্ব দেওয়া হয়।
পরে মোদিজি এক বার্তায় বলেন, নেপালে সুস্থিতি, শান্তি,সৌহার্দ্য ফেরানোই এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওখানে হিংসাত্মক ঘটনায় বহু মানুষের মৃত্যু হৃদয় বিদারক বলে জানান তিনি। গুরুত্ব দেন শান্তি ফেরাতে।
নির্ভরযোগ্য সূত্রের খবর, নেপালে র অগ্নিগর্ভ পরিস্থিতির কোন রকম প্রভাব এই দেশে যাতে না পড়ে, এর জন্য সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজর রাখতে বলা হয়েছে। উত্তরবঙ্গ-সহ নেপাল সীমান্তে প্রহরা আর কঠোর করা হয়েছে। চলছে অতন্দ্র প্রহরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*