উত্তরকাশির খারাপ পরিস্থিতি থেকে মানুষকে বাঁচাতে চিনুক নিয়ে পৌঁছালো ভারতীয় বায়ুসেনা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মেঘভাঙ্গা বৃষ্টিতে উত্তরকাশির পরিস্থিতি নিয়ন্ত্রণহীন।জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ। উত্তরকাশিতে যেভাবে মেঘভাঙা বৃষ্টি এবং হঠাৎ বন্যায় বিপর্যস্ত হয় চারিদিক, তার জেরে ইতিমধ্যেই ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। সেই সঙ্গে অনেকে ভেসে গিয়েছেন। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে উত্তরকাশির ছোট্ট গ্রাম ধারালি।

ধারালিতে যেভাবে তীব্র গতিতে গঙ্গা নদীতে বান এসেছে, তার জেরে দৌঁড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করতে দেখা গিয়েছে বহু মানুষকে। তবে মেঘভাঙা বৃষ্টির দাপটে যে তীব্র বন্যা শুরু হয়, তা যেন মৃত্যুর কালো ছায়া হয়ে দাঁড়ায় ধারালি গ্রামের বহু মানুষের জীবনে। ফলে একটানা বৃষ্টি এবং ধসের জেরে ধারালির পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে আরো। ধারালি গ্রাম থেকে মানুষকে বাঁচাতে, তাঁদের রক্ষা করতে কাজে নামল বায়ুসেনা। বায়ুসেনার চিনুক চপার পৌঁছে গেল উত্তরকাশিতে। সেখানকার মানুষকে বন্যা এবং ভূমিধসের হাত থেকে রক্ষা করতেই বায়ুসেনার চপার চিনুক কাজ শুরু করে দিয়েছে।

এই বিপর্যয়ের মাঝে আবহাওয়া দফতর রাজ্যজুড়ে আগামী ২৪ ঘণ্টার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। হরিদ্বার, নৈনিতাল ও উধম সিং নগর জেলায় কিছু এলাকায় অতিভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া, চম্পাবত, বাগেশ্বর, উত্তরকাশি, পৌড়ি, তেহরি ও দেরাদুন সহ আরও কিছু জেলায় জারি হয়েছে কমলা এবং হলুদ সতর্কতা। একইসঙ্গে আবহাওয়া দফতর বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে বলে জানিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*