ভারতীয় সেনার তিন বাহিনীর শক্তি প্রদর্শন, অন্যদিকে পাকিস্তানের সাইবার হানার চেষ্টা বানচাল করল ভারত

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ২২শে এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসবাদি হামলার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছে। ভারত ২৬ জন পর্যটক এর ভয়ংকর মৃত্যুর জবাব দিতে আজ যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় তিন সেনা বাহিনীর ওপরে মুক্ত হস্তে পাকিস্তানের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দায়ভার দিয়েছেন। সেইমতো ভারতীয় তিন বাহিনী যুদ্ধের আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে। শুরু হয়েছে তাদের মহড়া। সীমান্ত ঘেষা জায়গাগুলি তে ভারতীয় বায়ু সেনা ও আর্মি তাদের মহড়া শুরু করেছে। আরব সাগরে ইতি মধ্যে ভারতীয় নৌ সেনাও তাদের মহড়া সাজিয়ে তুলেছে। অনুমান করা যাচ্ছে আগামী ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে কোন বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় তিন সেনাবাহিনী।

পহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক টালমাটাল। উত্তেজনা চরমে পৌঁছেছে। নিষিদ্ধ পাকিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একটি শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফোর্স’ এই হামলার দায় স্বীকার করেছে আগেই। এর জবাবে, ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে, ভারতে পাকিস্তানি নাগরিকদের নিষিদ্ধ করা, কূটনৈতিক মিশনে কর্মীদের সংখ্যা কমানো এবং পাকিস্তানি বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেওয়া-সহ আরও অনেক পদক্ষেপ করেছে।

অন্যদিকে, পাকিস্তানও ১৯৭১ সালের সিমলা চুক্তি বাতিল করেছে এবং ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। পাকিস্তান পহেলগাঁও হামলায় যুক্ত থাকার কথা অস্বীকার করে এই ঘটনার তৃতীয় পক্ষের তদন্তের আহ্বান জানিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*