রোজদিন ডেস্ক :
ভারতীয় গ্যাংস্টার হিমাংশু ভাউ আমেরিকায় গ্রেফতার হয়েছেন। তাঁর বিরুদ্ধে খুন, জখম সহ একাধিক অপরাধের অভিযোগ আছে। ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকায় নাম থাকা এই তরুণ অপরাধীকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছে। তাঁর বিরুদ্ধে ২০২৩ সালে ইন্টারপোল রেড কর্নার নোটিশ জারি হয়। দেশ, বিদেশে দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধূলো দিয়ে পালিয়ে থাকার পর আমেরিকায় এফবিআই তাঁকে গ্রেফতার করেছে। আদতে হরিয়ানার বাসিন্দা হিমাংশু রিতোলিয়া কিশোর বয়েস থেকেই অপরাধমূলক কাজে যুক্ত। খুন, খুনের চেষ্টা, তোলাবাজি-সহ বহু অভিযোগ তার বিরুদ্ধে। অপরাধ জগতে হিমাংশু ভাউ নামে পরিচিত এই তরুণ দিল্লি, পঞ্জাব, হরিয়ানার বিস্তীর্ণ এলাকায় বহু দুষ্কর্ম্মে জড়িত। ২০২০ সালে কিশোর সংশোধনাগার থেকে পালিয়ে যান তিনি। বহু কুখ্যাত অপরাধী দলের সঙ্গে তাঁর নাম জড়িয়ে আছে।

Be the first to comment