দশে দশ

Spread the love
  1. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শুধুমাত্র ঝাড়গ্রাম জেলার উন্নয়নে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে ১২১ কোটি টাকার বিশেষ প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যের তরফে।
  2.  মুখ্যমন্ত্রী বলেন, ‘রেশনের খাদ্যসামগ্রী ছাড়াও প্রতি সপ্তাহে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে অতিরিক্ত চাল, ডাল, তেল, সয়াবিন-সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হবে।’
  3. মুম্বইয়ের মাহিম মেট্রো স্টেশনের কাছ থেকে গ্রেপ্তার জঙ্গি সংগঠন ‘জৈশ-ই-মহম্মদ’ সদস্য মহম্মদ হাসান আবু সারমাদ আখতার। সূত্রের খবর, মহারাষ্ট্র পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড তাকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে।
  4. বিতর্কে জড়ালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘোড়ুই। তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বিধানসভার স্পিকারের সামনে উপস্থাপনের নির্দেশ দিয়ে দিল্লি থেকে রাজ্য বিধানসভার অধ্যক্ষের প্রধান সচিবকে চিঠি পাঠাল ভারত সরকারের কর্মিবর্গ, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রক।
  5. শুক্রবার বিকেলে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে হানা দিল বিশাল পুলিশ বাহিনী। বিধায়ককে অবশ্য বাড়িতে পাওয়া যায়নি। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে অন্য চারজনকে গ্রেফতার করা হয়েছে।
  6. খাটুশ্যাম মন্দিরে পুজো দিয়ে ফেরার সময়ে রাজস্থানে পথ দুর্ঘটনায় পুণ্যার্থীদের মৃত্যু। শুক্রবার রাতে জয়পুর-আজমের জাতীয় সড়কে বাগরু এলাকায় পুণ্যার্থীদের বাসে ধাক্কা মারে কন্টেনারবাহী ট্রেলার। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। জখম হয়েছেন ২৫ জন।
  7. আজ বিসর্জন হবে চোরবাগানের প্রতিমার। তবে চোরবাগানের মণ্ডব হুবহু এক রাখার নির্দেশ দিয়েছেন সিট-প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। তবে আপত্তি নেই প্রতিমা নিরঞ্জনে।
  8. আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। যার জেরে আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল।
  9. আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা ও পশ্চিমাঞ্চলে। বৃহস্পতিবার উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
  10. জর্ডনের কারাক শহরের একটি গ্রিক অর্থোডক্স চার্চে শেষকৃত্য চলাকালীন বন্দুকবাজদের হামলা চালানোর অভিযোগ। নিহত অন্তত সাত। শুক্রবারের এই হামলায় আহত হয়েছেন আরও ৪০ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*