ইরান- ইজরায়েল যুদ্ধের জের তেহরান থেকে সরানো হল ভারতীয় পড়ুয়াদের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- তেহরানে থাকা ভারতীয় পড়ুয়াদের শহর ছেড়ে নিরাপদে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বিবৃতি দিয়ে এমনটাই জানাল ইরানের ভারতীয় দূতাবাস। পরিবর্তিত পরিস্থিতিতে তেহরানে বসবাসকারী অন্য ভারতীয়দেরও দ্রুত শহর ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইতিমধ্যে আর্মেনিয়া সীমান্ত দিয়ে কিছু ভারতীয়কে ইরান থেকে নিরাপদে বার করে আনা হয়েছে। সব সময় সজাগ রয়েছে ভারতীয় দূতাবাস। সে দেশে বসবাসকারী ভারতীয়দের সব রকম ভাবে সাহায্য করারও আশ্বাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ইরান-ইজ়রায়েল সংঘাত শুরু হওয়ার পরেই চিন্তিত হয়ে পড়েছিলেন অন্তত ১০ হাজার ভারতীয় পড়ুয়ার পরিজনেরা। কারণ, এত সংখ্যক পড়ুয়া ইরানের নানা শহরে রয়েছেন। সেই আবহে ওই পড়ুয়াদের নিরাপদে ভারতে ফেরত পাঠানোর জন্য তেহরানের কাছে আর্জি জানায় নয়াদিল্লি। প্রত্যুত্তরে ইরান জানায়, আকাশপথ বন্ধ থাকায় আপাতত বিমানে ভারতে যাওয়ার উপায় নেই।

তবে স্থলবন্দর দিয়ে আজ়ারবাইজান, তুর্কমেনিস্তান এবং আফগানিস্থান হয়ে ইরান ছাড়তে পারবেন ভারতীয় পড়ুয়ারা। এর পরেই তেহরান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল ভারতীয় পড়ুয়াদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*