রোজদিন ডেস্ক , কলকাতা:- মঙ্গলবার পঞ্চম দিনে পড়ল ইরান-ইজ়রায়েল সংঘর্ষ। মঙ্গলবার সকালেও ইজ়রায়েলের বিভিন্ন জায়গায় সাইরেনের শব্দ পাওয়া গিয়েছে। ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষ এখনও অব্যাহত।
এখনও পর্যন্ত সব মিলিয়ে তেহরানের ৮০টি জায়গায় হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাদের হামলায় ইরানে অন্তত ২২৪ জনের মৃত্যু হয়েছে। জখম প্রায় ১২০০। এমনটাই জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রক।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর থেকে পাওয়া শেষ তথ্য অনুযায়ী, ইজ়রায়েলে সোমবার পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ৫০০ জন। গত পাঁচ দিনে ইরানও ইজ়রায়েলের দিকে প্রায় ৩৭০ বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

Be the first to comment