বসিরহাটে তৃণমূল কর্মী খুন, গ্রেপ্তার ৪

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা এলাকায়। বাড়ির অদূরেই ‘খুন’ তৃণমূল কংগ্রেস কর্মী। গুলির পর মৃত্যু নিশ্চিত করতে তাঁকে কোপানো হয় বলে অভিযোগ। মৃতের নাম আনার হোসেন গাজি, বয়স ২৫ বছর।

এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় এখনও পর্যন্ত ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। জমি নিয়ে বিবাদ ও পুরনো শক্রতার জেরে এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

জানা গেছে ঘটনাটি ঘটেছে গতকাল, সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ। আনার হোসেন গাজি রাতে বাড়ির অদূরে রাস্তার ধারের একটি চায়ের দোকানের বাইরে বাইকের উপর বসেছিলেন। সেসময় বেশ কয়েকটি বাইকে করে একাধিক দুষ্কৃতী সেখানে গিয়ে তাঁকে ঘিরে ফেলে। খুব কাছ থেকে আনার হোসেন গাজিকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। মৃত্যু নিশ্চিত করতে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ। তারপরই দ্রুত বাইক করে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*