বাংলা ছাড়া দেশ স্বাধীন হোত না, মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলার স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ছাড়া দেশ স্বাধীন হোত না। মহান বিপ্লবী যতীন দাসের প্রয়াণ দিবসে তাঁর স্মৃতিতে গভীর শ্রদ্ধা জানিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিপ্লবী যতীন দাস কারাগারে ৬৩ দিন অনশনের পর প্রাণ ত্যাগ করেন। তাঁর আত্মত্যাগ স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, ফাঁসির মঞ্চ থেকে আন্দামানের কারাগার সর্বত্রই বাঙালিরাই সংখ্যাগুরু। স্বাধীনতার জন্য তাঁরা কি অমানুষিক কষ্ট সহ্য করেছেন, যতীন দাস তার উজ্জ্বল নিদর্শন।
আলিপুর সংশোধনাগারে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে মিউজিয়ামে তিনি সহ অন্য বিপ্লবী, সংগ্রামীদের কথা আছে। কলকাতার এক মেট্রো স্টেশনের নাম ও যতীন দাস এর নামাঙ্কিত থাকার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
এই মহান অমর স্বাধীনতা সংগ্রামী কে শ্রদ্ধা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*