আরও ১২

Spread the love
  1. এবার কলকাতা সরাসরি রেলপথে যুক্ত হবে মিজোরামের সঙ্গে। সেই সঙ্গে গুয়াহাটি এবং আনন্দবিহারের সঙ্গে সাইরাং যুক্ত হবে। নতুন তিনটি রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  2. বাংলায় ফের দুর্গা পুজোয় বাধা। অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । মহেশতলায় কল্যাণ সমিতি পুজোকে কেন্দ্র করে এই ঘটনা। আদালত জানিয়েছিল জমি জট না কাটা পর্যন্ত সমিতি এখানে পূজা করতে পারবে। কিন্তু মহেশতলার পুরো চেয়ারম্যান দুলাল দাস বলেন কোন মতেই এখানে পুজো করা যাবে না। আদালতে নিষেধাজ্ঞা আছে, শুধু এটুকুই নয় তিনি ডেকোরেটর কে হুমকিও দেন কাজ বন্ধ করুন এখানে পূজো করা যাবে না। না হলে গ্রেপ্তার করিয়ে দেব। ৭২ বছর ধরে চলা এই পুজো কমিটি এখন আতান্তরে।
  3. স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী যতীন দাস এর প্রয়াণ বার্ষিকীতে তাকে প্রণাম জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমাজ মাধ্যমে লেখেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ৬৩ দিন অনশন করার পর ১৯২৯ সালে ১৩ সেপ্টেম্বর খুব অল্প বয়সে জেলের মধ্যে মারা যান যতীন দাস। তার এই আত্মত্যাগ কে স্মরণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।
  4. অশান্তির আঠাশ মাস পর আজ মনিপুর সফর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর।
  5. নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার রাতে শপথ নিলেন সুশীলা কারকি। শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী মোদির।
  6. বিজেপির কেউ পাশে দাঁড়ালে তাকে ভোট দিন উত্তরবঙ্গে অভূতপূর্ব নিদান উদয়ন গুহর
  7. উনি নিদান দেওয়ার কে? মানুষ ভোট দিয়ে জেতাবে বিজেপিকে, বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
  8. দুর্গাপুরের কাঁকসা পঞ্চায়েত সমিতির শেখপাড়া অঞ্চলে জঘন্য নিকাশি ব্যবস্থা। দুর্গন্ধ, নোংরা জল, বৃষ্টি হলে ঘরে নোংরা জল উঠে যায়। সাপ খোপ মশা পোকার উপদ্রব। বিক্ষোভেস্থানীয় জনতা।
  9. দূষণ নিয়ন্ত্রণে সারাদেশে আতশবাজি উৎপাদন বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করার জন্য করা বার্তা দিল সুপ্রিম কোর্ট।
  10. শুক্রবার গুজরাটের কাণ্ডলা বিমানবন্দর থেকে ওড়ার পর একটি স্পাইসজেট উড়ানের চাকা খুলে যায়। জরুরী ভিত্তিতে অবতরণের জন্য মুম্বাই এয়ারপোর্টে ব্যবস্থা করা হয়। পরে যদিও বিমানটি নিরাপদে অবতরণ করে।
  11. কালিয়াগঞ্জে বচসার জেরে ধারালো অস্ত্র দিয়ে খুন। ফয়জল রহমান নামে এক ব্যক্তি খুন করে সদিকুল রহমানকে।
  12. অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম-এ খুন হলেন নদীয়া থেকে যাওয়া এক বাঙালি পরিযায়ী শ্রমিক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*