নেপালের নির্বাচন ২১ মার্চ, সংসদ ভেঙে (parliament dismissed)দেওয়া হোল

Spread the love

রোজদিন ডেস্ক : অশান্ত নেপালে আগামী বছর ২১ মার্চ সংসদ নির্বাচন হবে। কাল রাতে অন্তর্বতী প্রধানমন্ত্রী হিসাবে সুশীলা কার্কি শপথ নেওয়ার পরই ওই দেশের সংসদ ভেঙে দেওয়া (parliament dismissed) হয়। নতুন প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল এই সিদ্ধান্ত নেন বলে জানা যায়।
নির্বাচন অবধি অন্তর্বতী সরকার দেশের শাসন চালানোর দায়িত্বে থাকবে। সদ্য ব্যাপক হিংসাত্মক ঘটনায় শান্তি, সুস্থিতি ফেরানোই তাদের কাছে মূল লক্ষ্য, বড় চ্যালেঞ্জও।
হিংসা বিধ্বস্ত নেপালে শান্তি ফেরাতে সব রকম প্রচেষ্টা নিচ্ছেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। ধীরে ধীরে হলে ও স্বাভাবিকতার পথে যাচ্ছে পড়শি ওই দেশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*