ইন্দিরা গান্ধির জন্মজয়ন্তীতে শ্রদ্ধা মোদি থেকে রাহুল৷ খাড়গের, ব্যতিক্রমী স্মৃতিচারণ জয়রাম রমেশের

Spread the love

রোজদিন ডেস্ক : আজ ১৯ নভেম্বর দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মদিবস। জন্মজয়ন্তীতে গোটা দেশে চলছে ইন্দিরা-স্মরণ। বুধবার সকালে এক্স হ্যান্ডলে তাঁকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও নয়াদিল্লিতে ইন্দিরা সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান। তাঁর সঙ্গে ছিলেন সনিয়া ও রাহুল গান্ধি। সমাজমাধ্যমে সেই ছবিও পোস্ট করেন খাড়গে। “দাদী”র জন্মদিনে নাতি রাহুলের আবেগঘন পোস্ট, “ভারতের জন্য নির্ভয়ে সিদ্ধান্ত নিয়ে দেশকে সব পরিস্থিতিতে আগে রাখার অনুপ্রেরণা পেয়েছি দাদীর কাছ থেকে।

তাঁর  সাহস, দেশপ্রেম এবং নৈতিকতা এখনও আমাকে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে উৎসাহ যোগায়।”
কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা।জানিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি, কবিগুরু ও বিশ্বভারতীর সঙ্গে প্রয়াত নেত্রীর সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি লেখেন, রবীন্দ্রনাথের সঙ্গে ছিল তাঁর বিশেষ সম্পর্ক। কবিগুরুর সান্নিধ্যে ৯ মাস বিশ্বভারতীতে কাটিয়েছিলেন তিনি। নিয়ম করে প্রতি বছর তিনি শান্তিনিকেতনে যেতেন। মৃত্যুর কিছুদিন আগে তিনি তাঁর ঘনিষ্ঠ সারদা প্রসাদের সঙ্গে কবির লেখা তাঁর প্রিয় “একলা চলো রে” গান গেয়েছিলেন। এটা তাঁর সাহিত্যনুরাগের বড় উদাহরণ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*