রোজদিন ডেস্ক :
বিহারে ভোট পর্ব মিটতেই লালুপ্রসাদের ঘনিষ্ঠ সহযোগী অমিত কাটওয়ালকে (Amit Katyal) গ্রেফতার করলো ইডি। গুরুগ্রামে ফ্ল্যাট কেনাবেচায় প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। বিশেষ আদালত তাঁকে ছয় দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। গুরুগ্রামের কৃশ ফ্লোরেন্স এস্টেটে ১৪ একর জমিতে গড়ে ওঠা ফ্ল্যাটের টাকা নিয়ে তা না দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
অমিত কাটওয়ালের সংস্থা এই প্রকল্প রূপায়িত করেছে। ২০২৩ সালেও আর একটি আর্থিক নয়ছয়ের ঘটনায় পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। রেলের চাকরি দেওয়ার নামে জমি দুর্নীতির ওই ঘটনায় লালুপ্রসাদ, রাবড়ি দেবী ও তাঁদের পরিবারের নামও জড়িয়েছে।
গত আগস্টে অমিত কাটওয়ালের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ফ্ল্যাট কেনাবেচা দুর্নীতি নিয়ে ইডি চার্জশীট পেশ করেছে।
Be the first to comment