INDRANIL SEN: হাতে ব্যাঙ্কের নথি, বুধবার সকালে ইডি দফতরে হাজিরা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, চলছে জিজ্ঞাসাবাদ

Spread the love

প্রতিবেদন: খোদ ইউনেসস্কোর নাম ব্যবহার দুর্গাপুজোকে নিয়ে ফি বছর রীতিমতো ব্যবসা খুলে বসেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তাঁর স্ত্রীর মালিকানাধীন সংস্থা দুর্গাপুজোর পাশ বিক্রি করে বাজার থেকে বেআইনি ভাবে কোটি কোটি টাকা তুলেছে। এই অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তদন্ত করছে ইডি। তাদের তলব পেয়ে আজ বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ইতি দফতরে হাজিরা দেন প্রাক্তন মন্ত্রী। নির্দেশ মতো তিনি তাঁর ব্যাঙ্কের নথিপত্র সঙ্গে নিয়ে আসেন। সেই মামলায় দ্বিতীয়বার কেন্দ্রীয় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন মন্ত্রী। সেপ্টেম্বরের ৩০ তারিখের পর আজ, ৭ অক্টোবর ব্যাঙ্ক লেনদেনের নথিপত্র নিয়ে সল্টলেকের ইডি দপ্তরে পৌঁছে যান তিনি। এর আগে গত ৩০ সেপ্টেম্বর প্রায় ৯ ঘণ্টা ধরে ইন্দ্রনীল সেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’র পাসের মামলায় প্রায় ১৪০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমে ইডি এর আগে ইন্দ্রনীল সেনের বাড়ি, অফিস-সহ প্রায় ১৫টি জায়গায় তল্লাশি চালিয়েছিল। ইডির অভিযোগ, ২০২২ সাল থেকে প্রায় তিন বছর পুজো পাসের নামে বিপুল টাকা তোলা হয়। এছাড়াও সরকারি টেন্ডারের নিয়ম ভেঙে প্রায় ৮৫ কোটি টাকা ইন্দ্রনীল তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের সংস্থাকে পাইয়ে দেন। এর সপক্ষে বেশ কিছু নথিও কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে এসেছে বলেই তাদের দাবি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*